

লেখকের এযাবৎকাল প্রকাশিত বহুজাতিক অনেকগুলো গ্রন্থের ভেতর সম্পূর্ণ আলাদা জাতের এ গ্রন্থ। গ্রন্থের সবগুলো গ্রামীণ গালগল্প। গ্রামীন লোকমুখে শ্রুতি কথায় সব গল্প একেবারে সাদামাটা মেঠো কথাবার্তা দিয়ে সোজা সাপ্টাভাবে লেখা। এতে কোনো রকম ক্যারাকিদ্দি নেই। গ্রন্থের অনেক গল্পই অনেকের জানা। তারপরেও গল্পগুলোর স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি ও বর্ণনা অল্প কথায় উপস্থাপন করলাম। গ্রামগঞ্জের কথা, ভাষা অবিকল রেখে গল্পগুলো উপস্থাপন করতে চেষ্টা করেছেন। আশাকরি পাঠক গ্রন্থটি পড়লে মজা পাবেন।