

এদিন আমার সে দিন যেদিন জন্ম হয়েছে আমার ঘরে, রুহের জগত পেরিয়ে এ জগতে রব দিলেন ছেড়ে। এ দুনিয়ায় এসে ক্রন্দনের রোল পড়েছিল যে আমার, আরহাসির তরঙ্গ মালা বয়ে চলল আত্মীয়স্বজন সবার। জানিনা আমি, কত কষ্ট হয়েছিল আমার প্রিয় মায়ের, আমার মুখের দিকে তাকিয়ে হাজারো কষ্ট ভুলে গেলেন অতীতের। কষ্টের সাথে লড়েও বিজয় এনেছেন আমার জনম দুঃখিনী মন, দশ মাস দশ দিনের কষ্ট আমি কখনও দেখিনি তা। ৫ই মে আসলেই আমার স্বরণ হয়ে যায় জন্মের কথা, একদিকে থাকে হাসি-কান্না আর অপর দিকে থাকে মায়ের ব্যথা।