

মাঝেমধ্যে কি যেন হৃদয়টাকে খামচে ধরে, চিনচিন ব্যাথা অনুভব করি, বোধহয় এক্ষুণি চলে যাবো, এই সুন্দর পৃথিবী ছেড়ে! মাঝেমাঝে ভাবি চলে গেলে ভালোই হতো, কোন আঘাত এতোটা কুঁড়েকুঁড়ে খেতো না! এতো অন্তর্দহন হতোনা! তোমার জন্য ভিতর বাহির পুড়ে কয়লা হতোনা। ইঁদুর তার চিকন দাঁতে যেভাবে কাঁথা বালিশ কাটে, বুকের ভিতরে যন্ত্রণার ইঁদুরটাও হৃদয়ের ক্ষতটা কেটেকুটে বড় করছে! একদিন পুরো হৃদয় ইঁদুরের রাজত্ব হয়ে যাবে, যন্ত্রণার আঘাত লাগামহীন হয়ে কুঠারাঘাত করবে।