

প্রিয় মানুষকে হারিয়ে কবিতা লিখতে ভুলে যায় কবি, বিষণ্ণতা গ্রাস করে তাকে। লিখতে না পারার যন্ত্রণা তিলে তিলে ধ্বংস করতে থাকে কবিকে। ঠিক সেসময় নিজের অবচেতন মনে তৈরি করা রবিঠাকুরের আবির্ভাব ঘটে। রবিঠাকুরের পরামর্শে ইট পাথরের শহর ছেড়ে বাংলার প্রকৃতির মাঝে হাজির হয় কবি। বাংলার প্রকৃতির রূপ দেখে কবি বিমোহিত হয়। নিজের ভিতরের বিষণ্ণতা দূর হতে থাকে। ধীরে ধীরে নিজের সত্তাকে ফিরে পেতে থাকে। প্রথমে শব্দ, তারপর বাক্য সব শেষে ছন্দ। রচিত হয় কবিতা!
"অসাধারণ একটা রচনা। অনেক দিন ধরেই এমন একটা লেখা খুঁজছিলাম। লেখাটা পড়লাম বেশ তৃপ্তি নিয়ে। নৌকার বর্ণনা তিনটা ছিলো মন ছোয়া। এই লেখাটা পড়ার পর ডোঙা নামের অদ্ভুত নৌকায় চড়তে ইচ্ছে করছে। শহরের মেয়ে হওয়ায় এর আগে ডোঙা সম্পর্কে কোনো ধারণাই ছিলো না। কখনো হাওরাঞ্চলেও যাওয়া হয়নি। এবার যেভাবেই হোক হাওরে ঘুরতে যাবো। তবে গল্পটা আর একটু বড় করা যেত। এত সুন্দর একটা লেখা এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবিনি। ধন্যবাদ লেখককে এত ভালো একটা বই উপহার দেয়ার জন্য। পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।"
বইটা মোটামুটি। তবে লেখকের প্রথম বই হিসেবে যথেষ্ট উপভোগ্য। আর বর্ষা আমার পছন্দের ঋতু হওয়ায় বইটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে৷ কিন্তু গল্পে যে সাইজের মাছের কথা উল্লেখ আছে বর্তমানে এই সাইজের মাছ আছে কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। এছাড়া বেশ কিছু স্পেলিং মিসটেক দেখলাম। আশা করি পরবর্তী বইয়ে এই ভুলগুলো শুধরে নেয়া হবে। লেখকের জন্য শুভকামনা।
Read all reviews on the Boitoi app
শুরুটা যেমন চমকপ্রদ ছিলো ঠিক তেমনই শেষটাও তৃপ্তিদায়ক ছিলো। খাবার টেবিলে কবির করুন অবস্থা দেখে হাসি পাচ্ছিলো। তবে একটা বিষয় না বললেই নয়, বর্ণনা আরো সুন্দর করা যেত। বইটা নিয়ে আরো কাজ করা যেত। চেষ্টা করলে হয়তো আরো বড় হতো গল্পটা। অনেক অনেক শুভকামনা রইল লেখকের জন্য। পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।
ভালো লেগেছে। লেখকের অন্য কিছু লেখা পড়া হয়েছিলো। কিন্তু এই লেখাটি অন্য লেখাগুলো থেকে ম্যাচিউরড লেগেছে। শুভকামনা লেখককে।
অসাধারণ লিখেছো ভাই। এই রকম বই খুব কমই পড়া হয়। আর তোমার বইয়ের প্রতিটি শব্দই আমাদের জীবনের একটা বিশেষ ঘটনার প্রতিফলন ঘটায়। সামনে এরকম আরো অনেক কাজ চাই ভাই। অপেক্ষায় রইলাম 🥰🥰🥰
অসাধারণ লাগলো 🙂🙂 এমন আরো গল্প চাই
কি লিখেছেন ভাই। আমি পুরো ঘোরের মাঝে ছিলাম। প্রতিটা লাইন মনে হচ্ছিল হচ্ছিলো সামনে থেকে দেখছি। শেষের কবিতাটাও খুবই সুন্দর ছিলো। মেঘ নামের মেয়েটাকেও অনেক ভালো লেগেছে। মেয়েটার স্থানে নিজেকে রেখে কল্পনা করছিলাম। অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য। পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।
অসাধারণ হয়েছে গল্পটা। লেখকের লেখার ধরণটা ভিন্ন ধাঁচের ❣️
অসাধারণ একটা রচনা। অনেক দিন ধরেই এমন একটা লেখা খুঁজছিলাম। লেখাটা পড়লাম বেশ তৃপ্তি নিয়ে। নৌকার বর্ণনা তিনটা ছিলো মন ছোয়া। এই লেখাটা পড়ার পর ডোঙা নামের অদ্ভুত নৌকায় চড়তে ইচ্ছে করছে। শহরের মেয়ে হওয়ায় এর আগে ডোঙা সম্পর্কে কোনো ধারণাই ছিলো না। কখনো হাওরাঞ্চলেও যাওয়া হয়নি। এবার যেভাবেই হোক হাওরে ঘুরতে যাবো। তবে গল্পটা আর একটু বড় করা যেত। এত সুন্দর একটা লেখা এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবিনি। ধন্যবাদ লেখককে এত ভালো একটা বই উপহার দেয়ার জন্য। পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম।