
বিয়ের প্রথম রাতেই নীলা জানায়, এই বিয়েতে তার মত নেই। জোর করে তাকে এই বিয়ে দেয়া হয়েছে। সে ভালবাসে অন্য একজনকে। কথাগুলো শুনে ভয়ংকর ক্ষিপ্ত হয় ইমরান। জানতে চায়, কেন সে আগে বলেনি। উত্তরে নীলা জানায়, ছেলেটির নাম সোহেল আর সে এখন রয়েছে দেশের বাইরে। আর কথাগুলো ইমরানকে আগে জানাবার সে সুযোগ পায়নি। পুরো পরিস্থিতির জন্য সে ক্ষমা চায় ইমরানের কাছে। সব শুনে ইমরানের মন নরম হয়ে আসে। রাগ পড়ে এলে ইমরান বুঝতে পারে, রাগ কোন সমাধান দেবে না। সমাধান একটাই, ছেলেটা ফিরে এলে, নীলাকে তাঁর প্রেমিকের হাতে সঁপে দেয়া। আর নীলা যেন এই ছয়টা মাস সমস্যায় না পড়ে তাই এই কটা দিন নীলাকে নিজের বাসায় থাকবার সুযোগ দেয়। সে থাকবে অতিথি হয়ে। আর সময় যত এগিয়ে যেতে থাকে ইমরান বুঝতে পারে সে নীলার প্রেমে পড়ে যাচ্ছে। শত চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারে না। এরপরে…