

স্বপ্নগুলো শুধু এলোমেলো বাকি সব বাস্তব; এই আমি আর আমার মতো বেঁচে থাকা মানুষের দিনগুলি কতিপয় সকালের চায়ের কাপ, হাতে গোনা কিছু দুপুরের ডালভাত বাকি সব বিষণ্ন বিকেল, ছেলেবেলাহীন বিকেল, স্পর্শহীন বিকেল- অতঃপর নেমে আসে জীবন্ত রাত্রি নির্লিপ্ত ঐ তুমি ঘুমাও বেঘোরে অঘোরে ঘুমকে উৎসব ভেবে জেগে জেগে এই আমি আকাশের তারা গুনি পাইপলাইনে জমে থাকা আমার কষ্টগুলো- কিছু তারা কি কম ছিল আকাশে? কোন নিমন্ত্রণে গিয়েছিল পাশের বাড়ি; নচেত আমার কষ্টগুলো কেন বেশি হবে সংখ্যা বলে।