

“মহাবীর হচ্ছে ইসলামিক ও বিদ্রোহী একটি জাগ্রত কবিতার বই। ২০২০ সাল এবং ২০২১ সালে যে ঘটনা গুলো ঘটেছে। সেই ঘটনা গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে। মহাবীর বইয়ের প্রতিটা কবিতাই হচ্ছে বিদ্রোহী ও জাগ্রত কবিতা। যখন কবিতা গুলো পড়বে তখন চোখের সামনে ভেসে উঠবে ২০২০ সাল এবং ২০২১ সালের ভয়াবহ সব দৃশ্য। মহাবীর হচ্ছে যুদ্ধবিদ্যায় পারদর্শী এক সৈনিক। বইয়ের ভিতর বলা হয়েছে, “জাগো মহাবীর, জাগো মহাবীর জেগে উঠো, কালেমার পতাকা উঁচু করে ধরো হস্তে মুঠো। কন্ঠে কন্ঠে স্লোগান তুলো, “নারায়ে তাকবীর”, হুংকার দিয়ে করবো চূর্ণবিচূর্ণ জাগো মহাবীর।” সত্যের পথে পথে স্লোগান দিয়েছেন এবং মিথ্যাকে পার্থক্য করে ধ্বংস করার চেষ্টা করেছেন।”