

আফগান যুদ্ধ কাভার করতে এসে তালেবানদের হাতে ধরা পরলেন এক নারী সাংবাদিক। অন্যদিকে, ফিলিস্তিনের গাজায় এসে আটকে গেলেন এক ব্রিটিশ তরুণী। তারপর কী হলো তাদের? একজন খ্রিষ্টান পাদ্রী, একজন ধার্মিক বৌদ্ধ, অনুশাসন মানা একজন হিন্দু যুবক আর মামার আমন্ত্রণে ফিলিস্তিনে ঘুরতে আসা পোল্যান্ডের এক ইহুদী তরুণ। চার ধর্মের চারজন। কেমন করে পাল্টে গেলেন সবাই? বাবরি মসজিদ নিজ হাতে ভেঙেছেন বলবির সিং। এক সময়ে যা নিয়ে অনেক গর্ববোধ করতেন। কিন্ত তার মনে কীসের এত ব্যথা আজ? বাবরি মসজিদ ভেঙে দেয়া হাত আজ কেন মসজিদ গড়ার কাজে ব্যস্ত? লন্ডনের বুকে বেড়ে ওঠা তিন যুবক। টাকা-পয়সা, অর্থ-বিত্ত, খ্যাতির কোনো অভাব নেই। তবুও শান্তি নেই মনে। শান্তির আশায় কত কী করে গেলেন! পেয়েছিলেন কি? আধুনিক আমেরিকার দুজন মানুষ। একজন অবিশ্বাসী নাস্তিক। অন্যজন সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্নে বিভোর । দুজনের জীবনে নাটকীয় পরিবর্তন এল। কিন্ত কী করে? MTV চ্যানেলের বিশ্বখ্যাত এক উপস্থাপিকা। পুরো ইউরোপের ঘরে ঘরে পরিচিত মুখ। একদিন দেখা হলো পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খানের সাথে। তারপর? জানতে হলে পড়ুন ‘দ্যা রিভার্টসঃ ফিরে আসার গল্প’ চিন্তা, দর্শন ও জীবন পরিবর্তনের মোট ১৩টি গল্প নিয়ে সাজানো এই বই।
অসাধারণ একটি বই যা পড়লে আপনার মনে হবে বইটি যাদের সম্পর্কে লেখা হয়েছে তাদের মুখ থেকে সরাসরি আপনারা তাদের ইসলাম কিভাবে গ্রহণ করেছিল সেগুলো শুনছেন। অন্তরের দাগ কেটে দেওয়ার মত একটি বই।
Read all reviews on the Boitoi app