

মায়ের চোখের নির্মল আদরের মতো নদীর স্বচ্ছ জল মমতা ছড়ায় সব নদী কি তাই? তোমার মধ্যে আছে লজ্জার খনি চেতনার অসংখ্য বারিধারা পাহাড়ি আঁকাবাঁকা পথে একাকী দাঁড়িয়ে থাকি তোমার দেখা পাব বলে তুমি কি আমার কাছে আজন্ম ঋণী, নাকি আমিই তোমার কাছে ঋণী? আনন্দ আবেগে আমার হৃদয়বেদিতে লুকিয়ে থাকো তুমি হৃদয়ের শূন্য উঠান ভরে যায় তোমার বিন্দু বিন্দু ভালোবাসায় এভাবে তোমাকে নিয়ে স্বপ্নের ডিঙি ভাসাই সময়ে-অসময়ে। আমার ম্লানার্ত উঠান হয়ে ওঠে আলোকিত উঠান।