
বাংলাদেশেরই দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী কোন এক অঞ্চলের গল্প। নোনা ও মিঠা পানির যেখানটাতে এসে বুনো প্রনয় ঘটে সেখানটার গল্প। আদিম ভাবে বেঁচে থাকার গল্প। প্রকৃতির সাথে যুদ্ধ করবার গল্প। প্রকৃতি তার সৈন্য হিসেবে নিয়ে আসে প্রলয়ঙ্করী ঝড়। নিয়ে আসে সাইক্লোন। আনে ক্ষুধা…জরা। আনে মৃত্যু। এনে সে খেলে আপনমনে মানুষগুলোর সাথে। একদিন… সে এক দানো নিয়ে আসে। এনে চুপচাপ দেখে… কি করে এই মানুষগুলো!