

বৃষ্টি থেমে যাওয়ার পরের রোমান্টিক আবহাওয়ায় স্ত্রী তৃণাকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছে রাহাত। কিন্তু তৃণা রাহাতের সাথে কোনও কথা বলছে না। এর কারণ কী গাড়ির ট্রাঙ্কে থাকা বস্তাবন্দী লাশটা? রাহাত যা করেছে, তারপর কোনও স্ত্রীই স্বামীর সঙ্গ দেবে না। কিন্তু তৃণা রাহাতের সাথে চুপচাপ চলছে। জঙ্গলে ঢুকতে ঢুকতে রাত নেমে আসে। গহীন জঙ্গলে এখনো বৃষ্টির শব্দ। অন্ধকারে ভেসে আসছে বৃষ্টি-ঝরা সোঁদা মাটির ঘ্রাণ। রাহাত বস্তাবন্দী লাশটা ভেজা মাটির ওপর দিয়ে টেনে নিয়ে চলেছে। হ্যাঁ - সে লাশটা কবর দিতে এসেছে। কিন্তু কয়টা কবর হবে?