

রৌদ্রজ্বল বিকাল। চাকরির ইন্টারভিউ শেষে বাড়ি ফিরছে সজিব। গ্রামের কাছের কাঁচা রাস্তায় আসতেই হুট করে আকাশ ছেয়ে যায় কালো মেঘে। ঝুপ করে বৃষ্টি নেমে আসে। সাথে সাথে মেঘেদের কানফাটা গর্জন। সজিব কাক ভেজা হয়ে সামনে এগুতে থাকে। গ্রামে ঢোকার সাকোর কাছে আসতেই ঝোপের মাঝে কিছু একটা চোখে পরে। কৌতুহলী চোখ নিয়ে এগিয়ে যায় সজিব। আবিষ্কার করে পরে থাকা এক উলঙ্গ নারীকে যে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। উপায়ন্তর না দেখে নিজের শার্ট দিয়ে মেয়েটাকে জড়িয়ে কোলে তুলে নেয়। মেয়েটাকে নিয়ে সাকোর ঠিক মাঝখানে পৌঁছাতেই সজিবের উপর বাজ পরে......
ভয়ের চেয়ে থ্রিলার বেসড হরর বেশি মনে হয়েছে! ছোটগল্প হিসেবে কনসেপ্টটা দারুন!!
Read all reviews on the Boitoi app
বেশ সুন্দর কনসেপ্টের সাবলিল লেখা। হরর প্রেমীরা একবার ট্রাই করতে পারেন। লেখকের কাছে আরও সুন্দর গল্পের চাহিদা রইলো। সেইসাথে লেখককে শুভকামনা। ❣️❣️
বেশ কিছু টাইপিং মিস্টেক আছে। এছাড়া গল্পটি বেশ। আগের থেকে লিখলশৈলী উন্নত হয়েছে লাগছে। তবে নাম অনুসারে রক্তবিলাসের বর্ণনা আরেকটু গভিরভাবে দিলে পাঠকদের আরও আকৃষ্ট করত। এছাড়া বরের জন্য বরের পক্ষ থেকে রিভেঞ্জ নেয়ার ব্যপারটা সেই ছিলো। শুভকামনা আগামীতে আরও সুন্দর লিখনি উপহার দেয়ার জন্য।
গল্পটা জাস্ট অসাধারণ। প্রথমে সজিবের বাবার মাতলামো পরে সজিবের জন্ম সবশেষে নিয়তির সাথে লড়াই করে বেঁচে থাকা সজিবের মায়ের মৃত্যু ও ফাইজা নামে নতুন এক মেয়ের আগমন। টুইস্ট আর টুইস্ট এ ভরপুর ছিলো পুরো গল্পটা। সব মিলিয়ে অসাধারণ একটা স্টোরি।
বইটায় থ্রিল আছে আর থাকবে না কেনো তুষার ভাইয়ের লেখা যে! লেখাটা একটু তাড়াহুড়ো হয়ে গেছে। বাবার মৃত্যুটার আরেকটু বরন্না হলে ভালো হতো। তারপরও সবদিক থেকে পার্ফেক্ট মনে হয়েছে।
অনেক সুন্দর একটা লেখা
প্রথম দিক থেকে শেষ অব্দিই সবটাই সুন্দর হয়েছে কিন্তু বাবার মৃত্যুটা বর্ণনা করলে ভালো হতো আর লেখা গুলো আরো গুছিয়ে লিখতে হবে,,,পরিশেষে গল্পটা অসাধারণ,,,।
গল্পটা অসাধারণ ছিল, মনোমুগ্ধকর। পরিবেশ গল্পের একদম বাস্তব মনে হয়েছে। হাড় হিম করা একটা পরিবেশ। রহস্যটাও দারুণ ছিল। এই গল্পটা আমার পড়া গল্পগুলোর মধ্যে অন্যতম হয়ে থাকবে।
অস্থির হয়ে পড়ছিলাম গল্পটা এক বিশেষ কারণে। কন্সেপ্ট এর কথা বলতে গেলে বলতে হয় অনেক আলাদা। বড় গল্প না হওয়া সত্ত্বেও গল্পের প্রথম অংশ পড়ার সময় ধারণাই করা যায়না দ্বিতীয় অংশে কিংবা তার পরের অংশে কি রয়েছে। একেবারে কল্পনার বাইরে। ভাষার সাবলিলতা এবং বর্ণনা লেখকের দক্ষতার পরিচয় বহন করেছে। সব মিলিয়ে আমার কাছে প্রচুর উত্তেজক লেগেছে। লেখককে বলব, শব্দশৈলী আরো উন্নত হতে পারে। তবে ছোট গল্প হিসেবে রেট করতে গেলে-১০/১০
লেখকের আগের লেখাগুলো পড়ার সৌভাগ্য আমার হয়েছিলো। সে হিসেবে বলতে গেলে আগের লেখাগুলোর চেয়ে এই লেখায় ম্যাচিউরিটি খানিকটা বেশি। ছোট ছোট কিছু ভুল আছে। চেষ্টা করলে পরবর্তী লেখাতে এগুলো শুধরে নেয়া যাবে। লেখকের জন্য শুভকামনা।