

হাজার বছর ধরে আমি পথ হাঁটি নাই চল্লিশ বছর জীবনের বিশ বছর তো যায়ই বনলতা, তোমার বাড়ির আশেপাশে দেয়ালে হেলান দেয়া বা বসা ঘাসে তোমার গন্তব্য ধারে দিনে বা রাতের অন্ধকারে অনেক ঘুরেছি আমি। বৈশাখী বা বাণিজ্যমেলায় সেখানে ছিলাম আমি কিছু দূরে, অন্ধকারে ছায়ার অগোচরে দাঁড়িয়ে থেকে ক্লান্তপ্রাণ এহেন আমারে আশা দিয়েছিল দারোগার মেয়ে শ্রীমতি সান্তনা সেন। চুল তার স্মৃতির যাত্রী মুখ তার ভাবলেস হীন রাত্রী দাঁড়িয়ে থেকে ক্লান্ত যখন আশা উড়ে যায় কুয়াশার মতন একটা জানালা খুলে গ্রীলের ফাকে একটা দুঃখী দুঃখী মুখ! চকিতে পথে চোখাচোখি হলে বলছে যেন, 'এদিকে নজর দেন।