

এটা একটি সমকালিন সামাজিক উপন্যাস। ধর্ষণ একটি সামাজিক ব্যধি হিসেবে দেখা দিয়েছে। প্রতিদিন অহরহ ধর্ষণ হচ্ছে। নিম্নবিত্ত ঘরের মেয়েরা ধর্ষণ হলে তারা কোথাও থেকে সাপোর্ট পায় না। ধর্ষকরা টাকা দিয়ে আইন কিনে নেয়। মাঝখানে ধর্ষিতা মেয়েটি আইনের সামনেই অশ্লীল প্রশ্নের সম্মুখীন হয়। এই উপন্যাসে সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছে। ধর্ষণএকটি কোমল নারীর জীবনই শুধু শেষ করে দেয় না। শেষ করে ধর্ষিতার গোটা পরিবারকেই।