

জমির মুনশী জীবনের মধ্যভাগ পেরোচ্ছে। । স্ত্রী পুত্র নিয়ে সুখের সংসার থাকা সত্বেও কি কারণে যেন ঠিক করেছে, চলে যাবে সে দূরে কোথাও সবাইকে ছেড়ে। চুন্নু মাতুব্বর এক লোভী অন্ধের মতো জিভ বের করে হাতড়ে হাতড়ে এগোচ্ছে তার লক্ষ্যের দিকে। তার সঙ্গ দিচ্ছে অর্থ লোভে টলতে থাকা পীরজাদার মতো কিছু ভন্ড। মতি সরকার ক্রমশ কোণ ঠাসা হয়ে পড়ছেন। বেলায়েত তার জগৎ নিয়ে মগ্ন। আর এ সব কিছুর মাঝে দানো ক্রমশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে গ্রামবাসীদের কাছে। এসব কিছু নিয়েই এগিয়ে গেছে দানো দ্বিতীয় ভাগ।