

সেদিন রাহেলা বিবির শরীরটা একটু খারাপ লাগছিলো। তিনি নিজের রুমে শুয়ে ছিলেন। শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়লেন। ছোট মেয়েটা কোথায় থেকে এসে তার পুরো শরীরে এক বাটি বালি ঢেলে দিলো আর বড় মেয়েটা এক জগ পানি। এমনিতে রাহেলা বেগমের শরীরটা ভালো লাগছিলো না, তার মধ্যে এই কান্ড! তাছাড়া সবসময় ধৈর্য অনুকূলে থাকে না। তিনি কিছুটা চড়া গলায় ধমক দিলেন। ঠিক সেই মুহূর্তে সুবেদ আলী দরজায় এসে দাঁড়িয়েছেন। তিনি রাহেলার দেওয়া ধমকটা শুনে সাথে সাথে বলে ফেললেন, ' তুমি বাচ্চা দুটোকে এভাবে ধমক দিতে পারলে? নিজের পেটের সন্তান হলে পারতে এভাবে ধমক দিতে ? জুলেখা তো অন্যভাবে ...'