

স্বামীর মৃত্যুতে পুরোপুরি অসহায় হয়ে পড়েন সাহিদা। চিকিৎসা করাতে গিয়ে দেউলিয়া হয়েছেন আগেই। শেষপর্যন্ত একমাত্র কন্যা পৌষীকে নিয়ে ভাইয়ের বাড়ি আশ্রিতা হন। ভাইয়ের দাম্ভিক স্ত্রী আর কন্যাদের রোষানলে পুড়তে গিয়েও মামাতো ভাই রাজের রাজ্যে আটকে যায় পৌষী। ভাইবৌয়ের ঝাঁঝালো অপমানের মুখে অষ্টাদশী পৌষীকে নিয়ে সন্তর্পণে সরে আসেন সাহিদা। একরকম পালিয়েই চলে আসেন সুদূর থানচি শহরে। তখনও জানতেন না, ঢাকার চেয়েও আরও বড় বিপদ ওঁত পেতে আছে এখানে। দিশেহারা সাহিদা ভেবে পান না এই রূপের ডালি নিয়ে কোথায় যাবেন। একটার পর একটা বিপদ আসে। রাজ কী কোনোদিন আসবে পৌষীকে তার রাজ্যে ফিরিয়ে নিতে? খুঁজে কী পাবে তার বারোমাসে বাসন্তী পাখি পৌষীকে? জানতে হলে জমজমাট রোমান্টিক উপন্যাস পৌষরাজ বসন্ত পড়ুন।
এই উপন্যাস টি যখন প্রথমবার পড়েছিলাম, তখন শুধু রাজ আর পৌষিতেই ডুবে ছিলাম।কিন্তু দ্বিতীয় বার পড়ার সময় খুব মনোযোগ সহিত প্রত্যেকটা চরিত্র,দৃশ্য-প্রেক্ষাপট, কাহিনি বুঝতে চেষ্টা করেছি। বিশেষ করে থানচি, আলিকদম,বান্দরবান,মেরেইতং পাহাড়, ম্রো পাড়া- এই জায়গা গুলোর প্রতি এত আগ্রহ জন্মেছে, যে মনে হচ্ছে সেখানে গেলেই বাস্তবিকই প্রিয় রাজ আর পৌষির দেখা পেয়ে যাবো। বারেবারেই আলিকদম,থানচি আমায় টানছে মনে হচ্ছে। আমার এক আবেগ এই বইটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু প্রিয় লেখিকা মোর্শেদা হোসেন রুবি। যাজাকিল্লাহু খাইরান, এমন শিক্ষনীয়, আকর্ষনীয়,বর্ণনামূলক বই লেখার জন্য।
Read all reviews on the Boitoi app
অসাধারণ 😍
অসাধারণ লেখায় ধন্যবাদ প্রিয় কবি।
যতবার পড়ি আবার পড়তে মন চায়
মা শা আল্লাহ। বা-রাকাল্লাহ। এটা কি ছিল আমি জানি না। গতকাল সন্ধ্যার পর থেকে তিন ঘন্টা এবং আজ সারাদিনে পুরোপুরি নয় ঘন্টা মিলিয়ে পুরোদমে আমি উপন্যাস শেষ করেছি। মাঝখানে নামাজ, খাওয়া-দাওয়ার জন্য উঠে এক মিনিটের জন্যও স্বস্তি পাইনি আমি। রীতিমতো মাথা ব্যাথা করছে কিন্তু হৃদয়টা ভরে আছে প্রশান্তিতে। আমি জাস্ট স্পিচলেস! কোনো মন্তব্য আপাতত করতে পারছি না। মোবাইল থেকে আজকের দিনের জন্য বিরতি নিতেই হবে। ঘোরটা কাটুক। ঠান্ডা মাথায় এসে পুনরায় মন্তব্য করবো। বাট আই লাভ দ্যা ক্যারেক্টার অব আবরাজ।
golpota darun, valo legese r lekhoni o khub sundor darun. Sorpori valo tobe raj r poushi er life e danger beshi. Specially bandorban jaoar por theke poushi er life er danger gula aktu beshi e cilo jodio sob bipod e par korte parse ora but ami onek exited cilam nijer uttejona ami nije e samlate himsim khassilam. But valo cilo story ta 🥰🥰🥰
এই গল্পটা প্রথম পড়েছিলাম ফেসবুকে। আপু তারপর বইটইতে বের করলেন। গল্পটা খুবি ভালো লেগেছিলো বলে আবার পড়ি।শুরুর দিকে গল্পে মিল থাকলেও আমার যতদূর মনে পড়ে শেষটা ভিন্ন। তবে কাহিনির শেষের দিকে অনেক প্যাঁচানো। এত প্যাঁচ ভালো লাগেনি।
খুবই চমৎকার, মাশা আল্লাহ।
মাশাআল্লাহ ❤️ 'আপুর লেখা আমার খুবই ভালো লাগে'
Khub shundor likhechen apu