

আচ্ছা, যদি আত্মহত্যা করা মানুষগুলো ফিরে আসে প্রতিশোধ নেয়ার জন্যে কেমন হবে ? পাড়ার কয়েক বখাটে ছেলের যন্ত্রনায় আত্মহত্যা করেছিলো তানিয়া। প্রতিদিন পেপার খুললে এমন অনেক আত্মহত্যার ঘটনা আমরা দেখতে পাই। পরমুহূর্তে ভুলেও যাই। যে বয়েসে মেয়েরা অদৃশ্য ডানায় ভর দিয়ে উড়ে বেড়াতে চায় রঙিন পৃথিবী, সে বয়সে কেউ এমন চির অমাবশ্যা পথ বেছে নিতে পারে ? নাকি এই চলে যাওয়া কেবলি নিরব প্রতিবাদের চিহ্ন?। জসিম এত কছু জানে না। এসব ভাবনার সময় কই তার ? মদ আড্ডাবাজিতে দিব্যি কেটে যাচ্ছিল তার দিন। ফাল্গুনের এক রাতের আঁধারে সবকিছু কেমন বদলে গেল। অতীতের কোন বিম্বিত কূপ থেকে যেন মাথা তুলে দাঁড়াল বিসদৃশ জলহস্তির মতো এক ভয়ংকর আত্মহত্যার গা শিউরে ওঠা কাহিনি।