

আমার ভ্রমণ করার খুব ইচ্ছে। যখন তা পারি না, তখন আমি কল্পনাতে ঘুরে আসি। যদিও এই বইয়ে কল্পনার কোন ছোঁয়া লাগার কোন সম্ভাবনা নেই। এই বইয়ের প্রতিটা শব্দই জীবন থেকে নেয়া। অনেকেই বলে উঠবেন, কল্পনাও জীবনের অংশ কারণ মৃত মানুষেরা কল্পনা শক্তি প্রয়োগে অক্ষম। ব্যাপারটা ঘোরতরভাবে সত্য। জীবনের অনেকটা পথ হেঁটে আমরা হারিয়ে ফেলি অনেক মানুষ- জীবনের সাথে লেপ্টে থাকা অনেক নাম। অনেকেই আবার হারিয়ে যাই। কেউ কেউ নিজেকে আবিষ্কার করি কবিদের কবিতার বইয়ে। আমিও একজন হারিয়ে যাওয়া মানুষ যে নিজেকে খুঁজে নিয়ে লড়াই করছি বেঁচে উঠার তাগিদে; আমরা অধিকাংশ মানুষই তাই। বাকিরা মুল্যবান জীবনের বিনিময়ে এপিটাফে নাম লিখিয়ে ফেলেন। চেষ্টা করেছি কাঁচা হাতের লেখায় যেন আমার মত অনেকের কিছুটা ভালো লাগা খারাপ লাগা জাগাতে পারি, বুঝতে পারি আর বুঝাতে পারি।