

নবীজি স.-এর জীবনী জানার জন্য প্রধান মাধ্যম হচ্ছে সীরাতগ্রন্থ। তবে সীরাতগ্রন্থগুলো বিভিন্ন ধাঁচের হয়। কিছু আছে ব্যাপক আবেগঘন হয়। আবার কিছু আছে আবেগ-ভালোবাসাহীন শুষ্ক কাঠের মতো হয়ে থাকে। মনে হয় এর ভেতরে কোনো প্রাণ নেই, কোনো আকর্ষণ নেই। পাতার পর পাতা পড়ে যাচ্ছি, কিন্তু অন্তর নাড়া দিচ্ছে না। নবীজির জীবনী জানছি, কিন্তু নিজেকে যদি সেখানে বসাতে না পারি, তবে এমন শিক্ষাকে কি আদৌ শিক্ষা বলা যায়? অথচ নবীজি উসওয়াতুন হাসানাহ, সবার জন্য সেরা আদর্শ!মাজিদা রিফা মুহতারামা রচিত এই গ্রন্থটি এই দিক থেকে অনন্য। সাহিত্য আর গল্পের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ সীরাত রচনা করেছেন তিনি। যেন পাঠককে নিয়ে চলেছেন নববী যুগে। হাত ধরে ঘুরিয়ে দেখাচ্ছেন মদিনার প্রতিটি অলিগলি, শোনাচ্ছেন নবীজির দাওয়াত এবং ত্যাগের অমিয় বাণী। যে কোনো গল্পপ্রেমী পাঠকের মনে এই সীরাতগ্রন্থটি জায়গা করে নেবে বলে আমাদের বিশ্বাস। সীরাতের গ্রহণযোগ্য কিতাবসমূহ থেকে চয়িত, ঝরঝরে সাবলীল ভাষায় লিখিত, রাসূল সা. এর জীবনীবিষয়ক গ্রন্থ “মহানবী সা.”। সহজ সরল চিত্তাকর্ষক ভঙ্গিতে গল্পের ভাষায় রচিত নবীজীবনের কাহিনি নিয়ে অসাধারণ এক সীরাতগ্রন্থ। বইটি পড়তে গিয়ে পাঠক কোথাও বিরক্তবোধ করবেন না। নিজের অজান্তেই হারিয়ে যাবেন সীরাতের অজানা ভুবনে, স্নাত হবেন নবীপ্রেমে। মনে হবে, নতুন করে জানছেন প্রিয় নবীকে...! গল্পের রংয়ে ইতিহাসের প্রাচুর্যময় বর্ণনা বইটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। এ সৌন্দর্য যে কোনো পাঠকমনকে মোহাবিষ্ট করবে। আগ্রহ তৈরি করবে সীরাতের প্রতি। লেখিকা তার নান্দনিক উপস্থাপনা ও ভাষার মাধুর্যে মরুভূমির এই ইতিহাস নিয়ে নির্মাণ করেছেন এক ছায়াঘেরা মরূদ্যান। আমাদের বিশ্বাস, 'মহানবী'র অসংখ্য পাঠক অজস্র মুগ্ধতা নিয়ে এ মরূদ্যানেই কাটিয়ে দেবে তার সহস্র প্রহর।
এ পর্যন্ত পড়া অন্যতম শ্রেষ্ঠ সিরাত।
Read all reviews on the Boitoi app
গল্পভাষ্যে রাসূলের জীবনী। অসাধারণ একটি মৌলিক সীরাত। বইটই এপকে ধন্যবাদ।