

রাত যতো গভীর হয়, দুঃখ ততো নিকটবর্তী হয়। রাতের নিস্তব্ধতা অন্তরের দুয়ার খুলে দেয়। জীবনের অমীমাংসিত জিজ্ঞাসা কিংবা মধুর মুহূর্ত, সবই রাতের ঘন অন্ধকারে স্পষ্ট হয়ে উঠে। বীথি রহমানের ই-বুক 'যে সূত্রে বিচ্ছিন্ন আছি' এর কবিতা এরকম কিছু রাতের সৃষ্টি। কবিতাগুলোয় রয়েছে নর-নারীর সম্পর্কের নানান বাঁক, অসহিষ্ণু সমাজের চিত্র, একাকী রাতের সুতীব্র অন্তর্দহন আর দীঘল দীর্ঘশ্বাস। এ দীর্ঘশ্বাস দুঃখ জাগানিয়া এক পাখির খোঁজে রাতের অন্ধকারে ভাসে। যে পাখির সুর বুকে বাজে, দেখা যায় না।
বীথি রহমানের কবিতা বরবার পছন্দের । এই কাব্য গ্রন্থ ও তার ব্যতিক্রম নয়। কবিতা প্রেমীরা উপভোগ করবেন।
Read all reviews on the Boitoi app
অসাধারণ প্রতিভা, সত্যিই মুগ্ধ। আলোকিত হতে চাই আপনার লেখায়, অনেক অনেক অনেকদিন।
কবিতা খুব ভালো লাগছে। মন দিয়ে বার বার পড়লাম শুভকামনা আপুকে