

থাকো তুমি সংসার নিয়ে আমি গেলাম। সোহাগের পেট ফাঁপা বাদামি রঙের ব্যাগটি নিয়ে বেরিয়ে যেতে আগেও যেমন গেছ বহুবার! বাধা দিতাম না, কারণ, তোমার রাগ থাকত চরমে। তীব্র অভিমানে গাল ফুলিয়ে বসে থাকতাম বুকের ভেতর ঘর, এলোমেলো সংসার! জানি প্রতীক্ষার প্রহর দীর্ঘ তারপরেও অপেক্ষায় অপেক্ষায় কাটিয়ে দিতাম সন্ধ্যার তারুণ্য, রাতের লাবণ্য শেষ রাতের আঁধার অরণ্য! যদি তুমি- কিন্তু নাহ, ফিরতে না তুমি ল্যান্ডফোন, মুঠোফোনও বাজত না ক্রিং, ক্রিং, ক্রিং, ক্রিং কিংবা টুংটাং ঝর্ণা। শুধু রাতের ঝিঁঝি পোকা আর নির্জন বাতাসেরা অজানা কিছু শব্দাবলি ছড়িয়ে দিত চারপাশে রহস্যের আবেশে।