

১ম গল্পঃ শিখার পরিষ্কারের বাতিক। নিজের জীবনের জঞ্জাল ধুয়েমুছে সাফ করেও শেষ রক্ষা হয় না। অতীত সামনে এসে দাঁড়ায়। শান্তনু কি শিখার পাশে দাঁড়াবে নাকি এই যুদ্ধ শিখার একার? ২য় গল্পঃ শাহেদা ওরফে সাজি চৌধুরীকে কেউ ধ্বংস করতে চায়। এতদিনের সমস্ত অর্জন মাটির সাথে মিশিয়ে দিতে চায়। কী করবে সাজি? আপোস নাকি পালিয়ে নিজের ইজ্জত রক্ষা করবে?

""যা ফিরে আপন নীড়ে"- দুটি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি যা ফিরে আপন নীড়ে - গল্পে এসেছে মেয়েরা সামাজিকভাবে যে বৈষম্যে ও প্রতারণার স্বীকার হয় সেই চিত্র। গল্পে শিখা নেশাগ্রস্থ স্বামীর কাছে নির্যাতিত হয়ে বাবার বাড়ি ফিরে গেলেও বাবা- মা তাকে মানিয়ে নিতে বলেন। অপরদিকে শান্তনুর বাবা-মা শান্তনুকে বলেন সন্তানসহ যদি শিখাকে গ্রহণ করে তবে যেন ভালোবেসে নেয় কোন মোহের বশে যেন শিখার জীবনে প্রবেশ না করে। এই গল্পে আবির্ভাব হয়েছে দুই জোড়া বাবা- মা যাদের পরিচয় পেয়ে আমরা অবাক হবো। এসেছে নেশাগ্রস্থ পিতা কি করে সন্তানের জন্য। এখানে ধাক্কা খাওয়াতে পেরেছিলেন লেখিকা আমাদের কিন্তু এটা সত্যি ঘটে আমাদের সমাজে জেনে আপনি কান্নায় ভেঙ্গে পড়বেন। লেখিকা সমাজের বৈষম্যের চিত্র তুলে ধরেছেন চমৎকারভাবে। দ্বিতীয় গল্প- সত্যান্বেষীতে এসেছে মিডিয়ার কিছু তিতা বা সত্য ঘটনা। যা বাস্তবে প্রকাশ করতে চাওয়ায় জীবন দিতে হয় জামান আনসারীকে। সাজী আত্মসম্মান আর বিবেকের কাছে নতি স্বীকার না করে আমেরিকা চলে যায়। স্বপ্ন মরে গেলে আবার নতুন স্বপ্ন আসে। মানুষের চোখে নিজেকে পাপীষ্ঠ জেনে বেঁচে থাকাটা কুৎসিত। ভালো থাকুক আলোকিত মানুষরা এপারে এবং ওপারে। ধন্যবাদ লেখককে।"
"যা ফিরে আপন নীড়ে"- দুটি গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি যা ফিরে আপন নীড়ে - গল্পে এসেছে মেয়েরা সামাজিকভাবে যে বৈষম্যে ও প্রতারণার স্বীকার হয় সেই চিত্র। গল্পে শিখা নেশাগ্রস্থ স্বামীর কাছে নির্যাতিত হয়ে বাবার বাড়ি ফিরে গেলেও বাবা- মা তাকে মানিয়ে নিতে বলেন। অপরদিকে শান্তনুর বাবা-মা শান্তনুকে বলেন সন্তানসহ যদি শিখাকে গ্রহণ করে তবে যেন ভালোবেসে নেয় কোন মোহের বশে যেন শিখার জীবনে প্রবেশ না করে। এই গল্পে আবির্ভাব হয়েছে দুই জোড়া বাবা- মা যাদের পরিচয় পেয়ে আমরা অবাক হবো। এসেছে নেশাগ্রস্থ পিতা কি করে সন্তানের জন্য। এখানে ধাক্কা খাওয়াতে পেরেছিলেন লেখিকা আমাদের কিন্তু এটা সত্যি ঘটে আমাদের সমাজে জেনে আপনি কান্নায় ভেঙ্গে পড়বেন। লেখিকা সমাজের বৈষম্যের চিত্র তুলে ধরেছেন চমৎকারভাবে। দ্বিতীয় গল্প- সত্যান্বেষীতে এসেছে মিডিয়ার কিছু তিতা বা সত্য ঘটনা। যা বাস্তবে প্রকাশ করতে চাওয়ায় জীবন দিতে হয় জামান আনসারীকে। সাজী আত্মসম্মান আর বিবেকের কাছে নতি স্বীকার না করে আমেরিকা চলে যায়। স্বপ্ন মরে গেলে আবার নতুন স্বপ্ন আসে। মানুষের চোখে নিজেকে পাপীষ্ঠ জেনে বেঁচে থাকাটা কুৎসিত। ভালো থাকুক আলোকিত মানুষরা এপারে এবং ওপারে। ধন্যবাদ লেখককে।
Read all reviews on the Boitoi app
ভালো লাগলো গল্প দুইটি।
বন্যা আপু লিখা অসম্ভব ভালো লাগে। গল্পটা চমৎকার লেগেছে। এমন সামাজিক সুন্দর গুছানো লিখা আরও চাই