
টিনের চালে টপটপ করে বৃষ্টির মতো পানির ফোঁটা পড়ছে। ঘরের ওপর আমগাছ আছে। গাছের পাতায় কুয়াশার পানি জমে ফোঁটা-ফোঁটা পানি পড়ছে। গত কয়েকদিন ধরে ক্রমাগত শীতের তীব্রতা বেড়েই চলেছে। সেই সাথে কুয়াশাও গাঢ় হচ্ছে। একটু রাত হলেই কুয়াশার কারণে কয়েক ফুট সামনে কী আছে তা দেখা যায়না। রাতে মানুষের চলাফেরা কমে গেছে। তীব্র শীতে গরিব-অসহায় মানুষ বিপাকে পড়েছে।