

সেই হাজআরের পুরোনো গল্প...অতিচেনা সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ভালবাসা, ঘৃণা আর কষ্টের রংধনু কাহন! অথচ গল্প বলার গুণে , শব্দের ঝংকারে সেই চেনা গল্পগুলোই অনবদ্য হয়ে ধরা দিয়েছে। এ যুগে যা বিরল , সেই ধ্রুপদী রিতিতেই গল্প লেখেন শিখা রহমান। বইয়ের কোনো গল্পই অন্যটির মত নয়। প্রতিটা গল্পেই বাঁক আছে,একটা মোচড় আর প্রতিটা বাঁকেই আছে শুরুর আনন্দ, ফুরানোর ক্লান্তি, আর ছেড়ে আসার কষ্ট। জীবনের সুক্ষ্ণ সব অনুভূতির অনুরপন, বেঁচে থাকার সংগ্ৰাম, প্রতিশোধ -ক্ষমা -অনুতাপ, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল, রাজনৈতিক ও সামাজিক ঘূর্ণাবর্ত-এরই মধ্যে এগিয়ে চলে বিভিন্ন সম্পর্কের গল্পগুলো। লেখনশৈলীর যাদুতে পাঠকের পক্ষে সম্ভব হয় এক ইন্দ্রিয় দিয়ে আরেক ইন্দ্রিয়ের বিষয়কে অনুধাবন করা। শ্রবণ দিয়ে রূপকে অনুভব: দৃষ্টি দিয়ে শব্দকে: আর শব্দ দিয়ে স্বাদ, গন্ধ, বর্ণ, আর স্পর্শকে। গল্পগুলো ঠিক এমনটাই ইন্দ্রিয়গ্রাহ্য।