
মানুষের জীবনের এক আশ্চর্যজনক অনুভূতি হলো ভালোবাসা। প্রতি মুহুর্তে মানুষের মনে কতো সহস্র রকমের অনুভূতি আসা যাওয়া করে। কিছু অনুভূতি হয়তো ব্যাখ্যাতীত থেকে যায় অনাদিকাল। আবার কিছু অনুভূতির থাকে বিচিত্র সব রঙ। তাই হয়তো মানব মন ভালোবাসার ছোঁয়া পেলে রঙিন হয়ে উঠে। স্বপ্নীল পৃথিবী গড়তে শুরু করে। মেঘমুক্ত নীল আকাশ দেখলে যেমন মানুষের হৃদয় স্বপ্নীল হয়ে উঠে, তেমনি অপ্রত্যাশিত কিংবা অনভিপ্রেত যেকোন মানবিক বিপর্যয় মানুষের মনকে ব্যথাতুর করে তোলে। এমন সব মানব মনের বিচিত্র আবেগ অনুভূতি, মায়া, মমতা আর ভালোবাসা নিয়েই গল্পগ্রন্থ " মায়া" আশাকরি পাঠক হৃদয় ভালোবাসায় সিক্ত হবে।পাঠককে ভালোবাসার জগতে স্বাগত জানাবে। গল্প গুলো পড়তে পড়তে পাঠক ও মনে মনে ভালোবাসার ভেতরেই পৃথিবীর প্রকৃত সৌন্দর্য খুঁজে ফিরবে।