

ভুত কি? ভুত বলে কিছু আছে? নির্মম মৃত্যুর পর কেউ যদি ফিরে আসে তবে? গ্রামের নাম সরিষাবাড়ি। নিরিবিলি শান্ত গ্রামটিতে হঠাৎই একদিন হারু মাঝি আত্মহত্যা করে। আত্মহত্যার কারণে জানাজা ছাড়াই কবর হয় তার। কিন্তু এরপর থেকেই হঠাৎ করে গ্রামের বিভিন্ন স্থানে দেখা যেতে থাকে তাকে। একেএকে বিভিন্ন মানুষ তাকে দেখে ভয়ে শয্যাশায়ী হয়ে পড়ে, কেউ বা ভয়ে মারা যায়। এরকম ঘটনার পর সবাই সূর্য ডোবার আগেই নিজ নিজ কাজ সেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তবুও শেষ রক্ষা হয় না। হারু মাঝির অশরীরী একের পর এক হামলা করতেই থাকে। তাদের এই অবস্থা থেকে রক্ষা করতে আগমন ঘটে এক আগন্তুকের। নাম তার হাসু ক্বারী।
এই অ্যাপে পড়া দুটো গল্প ই ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app