
অর্ক আর নাতিশা। তারা নিঃসন্তান দম্পতি। ওদের পাশের ফ্ল্যাটে স্বামী-সন্তানসহ থাকে সামিরা। ওদের দেড় বছরের বাচ্চা মুন্নাকেকে দেখে ভারি মায়া হয় নাতিশার। ইচ্ছা জাগে মা বনার। তারপর সত্যিসত্যি একদিন গর্ভে বাচ্চা আসে নাতিশার। কিন্তু নৃশংস এক ঘটনা এবং দুর্ঘটনা মিলে বদলে যায় ওদের প্রত্যেকের জীবন...কী সেই ঘটনা কিংবা দুর্ঘটনা? সুস্ময় সুমনের কলমে মর্মস্পর্শী এক ভালোবাসার গল্প।