

একই শহরের বিভিন্ন জায়গায় খুন! রহস্যময় ভাবে লাশগুলো হচ্ছে কিশোরশ্রেণির এবং সবাইকে একই ভাবে নৃঃশংস ভাবে হত্যা করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এতে পাচারকারীদের হাতও থাকতে পারে কিংবা মানসিক বিকারগ্রস্ত কেউ? নাকি শহরটিই বিশাক্ত বলে এসব ঘটে চলেছে?
তুষার ভাইয়ের লেখা মানে কোনো না কোনো রহস্যের আড়ালে টুইস্ট থাকবেই। গল্পের শুরু থেকে মনে হবে সব ঘটনাই কেমন জানি রহস্যময়। শুরু থেকে সব ঘটনা আপনার মন কে বিভিন্ন প্রশ্নের মুখে ঠেলে দিবে। তবে গল্পের অগ্রগতির সাথে সাথে সব রহস্যের পর্দা খুলবে। শেষে এমন এক চরিত্রের সাথে আপনার দেখা হবে তাকে আপনি ঘৃণা করতে বাধ্য। গল্পের খুন করার নির্মম পদ্ধতি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার মতে তুষার ভাইয়ের সবগুলো ই-বুক এর মধ্যে এটাই বেস্ট। তবে আমি মনে করেছিলাম “রহসময় ডায়েরি" ই-বুকের মতো কিছু হতে পারে শেষে তবে তা আর হলো না। ৩-৪ টা বানান ভুল ছিলো তবে তা পড়ায় তেমন বাঁধার সৃষ্টি করবে না আশাকরি। শেষে একটা কথা গল্পটি ভৌতিক হলেও ভয় পাইনি কিন্তু অনেক বালো লেগেছে বইটি পড়ে।
Read all reviews on the Boitoi app