

হজ্ব-শব্দার্থ : ইচ্ছা করা, জেয়ারত করা, অধিক আসা-যাওয়া করা, ফিরে থাকা, বিরত রাখা। ক্বেবলার প্রতি করণীয় কর্তব্যসমূহের মধ্যে হজ্বব্রত হইল বিশিষ্ট একটি অবশ্য পালনীয় অনুষ্ঠান। হজ্ব কথাটির ছোট্ট একটি সংজ্ঞা লিখা হইলে উহা অব্যক্ত থাকিয়া যাইবে। এইজন্য সংজ্ঞা হিসাবে হজ্বের অন্তর্নিহিত মূলস্বরূপ সংক্ষেপে প্রকাশের চেষ্টা করা হইল।