
তুমি এখন শুধু স্মৃতির ডাইনোসর অথবা নিলামি রাজবাড়ির ধ্বংসাবশেষ কালকে কাঁধে নিয়ে মধুহীন বাদুড় চাটা মৌচাক। একদিন ছিলে চেতনার নাভিমূল আজ তোমাতে বসে বাঁদরের হাট। হায়! তুমি এখন শুধু কালের কঙ্কাল। প্রতিদিন তোমার বগল ঘেঁষে লুটেরা বসে বাষ্পীয় চায়ে তা' দেয় হননের ডিম। তোমার গণ্ডদেশে বসে মেধার বালুতে ঘষে শিকারের তির। এর খোঁচায় শিক্ষার ক্ষয় কাশ, পক্ষাঘাত। হায়! তুমি এখন মন্ত্রণার কামরূপ কামাখ্যা।