

আনন্দে থাকলে আপনিই জিতবেন। এটিই আপনার আসল রূপ। কেন সবসময় আপনি আনন্দে থাকতে পারছেন না? কারণ, ওটা সবসময় আপনার হাতে থাকে না। কার হাতে আছে? যে আপনার আবেগ নিয়ন্ত্রন করছে। দেখুন, আপনাকে যদি যে কেউ দুঃখ দিতে পারে, রাগিয়ে তুলতে পারে বা আপনার আবেগকে জাগিয়ে তুলতে পারে তাহলে যে কেউ আপনাকে দিয়ে যা খুশি তাই করাতে পারবে। আর অন্যের হাতের পুতুল বা গোলাম হলে কখনই আপনি সুখী হতে পারবেন না। অন্য হাতের পুতুল বা গোলাম না হতে চাইলে আপনাকে ‘আবেগ পরিচালনা’ করা শিখতে হবে। আর আপনার আমার শ্বাসের গতি, নিয়ন্ত্রণ করে অনুভূতি। তাই কেবল শ্বাস নিয়ন্ত্রণ করা শিখলেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার আবেগ, স্ট্রেস এবং অ্যাংজাইটি কমে আসবে, সম্পর্ক উন্নয়ন ঘটবে এ ছাড়াও পাবেন চিন্তার স্বাধীনতা।
সত্যিই অসাধারণ! যারা অল্পতেই রেগে যান তাদের জন্য বইটা বেশ সহায়ক হবে বলে আমি মনে করি!
Read all reviews on the Boitoi app
এটি একটি দুর্দান্ত বই। বইটি পড়ে আমি খুবই উপকৃত হয়েছি। আপনারা বইটি পড়তে পারেন।