

অরুনিমা। এক বাংলাদেশি উচ্চ শিক্ষিত নারী। তথাকথিত মধ্যবিত্ত সমাজের জটিলতা পেরিয়ে জাপানের হোক্কাইডো বিশ্ব বিদ্যালয়ে পড়তে যায়।জাপান সাগর আর প্রশান্ত মহা সাগরের বুক চিঁড়ে জেগে উঠা হোক্কাইডো আইল্যান্ড ।সেখানে বিশ্ব বিদ্যালয়ে পড়তে আসা পৃথিবীর নানা দেশের মানুষের পদচারনায় এক ভিন্ন সংস্কৃতি । সে মিশ্র সংস্কৃতিতে গিয়েও নারীর জীবনের কঠিন সত্য গুলোর মুখোমুখি হয়। জীবনে আসে নানা টানাপোড়েন। এক সময় নানা প্রতিকূলতা জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয় স্বপ্ন। তবুও দমে যায় না। সব সময় ধৈর্য, সাহস আর ভালোবাসায় নিজেকে উজ্জীবিত রাখে। একাকি অচেনা জীবনের অলিগলি পথে হাটতে হাটতে খুজেঁ নেয় সত্যিকারের বন্ধু আর বন্ধুরতা। জাপানের হোক্কাইডো আইল্যান্ডের নিঃসঙগ জীবনে খরচ যোগাতে অরোরা টাউন নামের এক শপিং মলের রেস্তোরাঁয় পার্ট টাইম চাকরি নেয়। প্রতিদিন সেখানে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনা আর মানুষের জীবনের গল্প একাকি পথে সাহস আর বিশ্বাস জোগায়। হোক্কাইডো আইল্যান্ডের সাপ্পোরো সিটির মাটির নিচের শহর অরোরা টাউনের মানুষের ছুটে চলা আর বেঁচে থাকার নান্দনিকতায় জীবনের ছন্দ খুঁজে নেয় । প্রতিনিয়ত নানা কষাঘাতে ভেঙে চূরমার হলেও থেমে যায় না। আবার নিজেকে তুলে আনে জীবনের সঠিক নিয়মে। স্বপ্ন আর সম্ভবনার নতুন সূর্যকে স্বাগত জানায়। জয়ী হয় অরুনিমা সব নিয়মকে পিছনে ফেলে ।