

পদ্মার পাড়ের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী। বাংলাদেশের সবচেয়ে পুরাতন জাদুঘরটি এখানে অবস্থিত। এছাড়া রয়েছে চিড়িয়াখানা, উদ্যান। পদ্মা নদীর তীরে না বেড়ালে তো রাজশাহী ভ্রমণ অপূর্ণ থেকে যায়। পাশেই রয়েছে আরেক ঐতিহ্যবাহী জেলা নাটোর। সেখানে রয়েছে রানী ভবানীর স্মৃতি বিজড়িত রাজবাড়ি। এই ভ্রমণকাহিনীতে রাজশাহী-নাটোরের ঐতিহ্যবাহী কিছু জায়গা ভ্রমণ ছাড়াও বিখ্যাত খাবারের স্বাদ নেয়ার অভিজ্ঞতার বর্ণনা রয়েছে যা পাঠককে সত্যিকার ভ্রমণের তৃপ্তি দিতে সক্ষম।