

জীবনে বধূ একটি অপূর্ব সম্পদ । চন্ডীতে প্রার্থনা করা হয়েছে, ‘ভার্য্যাং মনোরমাং দেহি মনেবৃত্ত্যনু সারিনিম’ । পত্নীর জন্য এমন সুন্দর সংক্ষিপ্ত প্রার্থনা আর কোন ভাষায় আছে কিনা আমার জানা নাই। কিন্ত মনেবৃত্তির অনুসরন-কারিনী বধূ যে কি বস্তু তা বিয়ে করে অনেকেই বুঝেছে।