

জীবনে প্রথম যাকে ভালো লাগে , তাকে ভালোবেসে স্বপ্নের জাল বুনা মানুষের সংখ্যা হয়তো অগনিত। কিন্ত এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই ভালোবাসার প্রথম মানুষটিকে নিয়ে ঘর বাঁধতে পারে । আর, এদের অনেকের ভাগ্যেই মা-বাবা , আত্মিয়- স্বজনদের নিয়ে সুখে থাকার সৌভাগ্য হয়তো হয় না। তাইতো মানুষ স্বপ্ন দেখে, আরো ভালো থাকার , আরো ভালোবাসার ,জীবনকে আরো আনন্দময় করে তোলার । নিজের মতো করে বাঁচার ।