

প্রতি পর্বে চমৎকার অনুধ্যান আপনি পেয়ে যাবেন। এত গভীর বিষয়গুলি আমার এই সামান্য লেখায় তুলে আনা প্রায় অসম্ভব। এর থেকে উত্তর বইটির আদ্যোপান্ত পড়ে ফেলা। বইটিতে বেশ কিছু ANECDOTE আছে। একটি বয়ান করে লেখার ইতি টানতে চাই। সমুদ্রে ছোট একটা ঢেউ উঠেছে। ঢেউটি বাতাসের সঙ্গে তাল মিলিয়ে নাচতে নাচতে ছুটছে অজানা গন্তব্যে এক গভীর আনন্দভাব নিয়ে। এই ভাব বেশিক্ষণ থাকে না। দেখে তার সামনের ঢেউটি কূলে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই ভাগ্য তারও জন্য। ছোট ঢেউ আতঙ্কে শিহরিত হয়ে চিৎকার দেয়- হায় আল্লাহ! আমিও কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো? তার পেছনের ঢেউটি সামনের ঢেউটির আতঙ্কভাব ও মলিন মুখ দেখে বলে- তোমার এমন শংকা কিসের? তুমি দেখছো না তুমি আমি সবাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো? আমাদের কি ভয়ংকর মৃত্যু। তৃতীয় ঢেউটি বলে, ঘাবড়াবার কিছু নেই। তুমি বুঝছী না কেন আমরা ঢেউ নই। আমরা মহাসাগরের অংসজ। তাইতো আমি, এই ব্যক্তি, একক সমুদ্রের অংশ। এত দুর্ভাবনা কিসের? সক্রেটিস প্লেটোর মতো প্রতিভাবান শিষ্য পেয়েছিলেন বলেই আমরা এখনো তাঁর সান্নিধ্যে থাকতে পারি। মিচ এলবম যদি তাঁর গুরুকে ভুলে যেতেন আমরা TUESDAYS WITH MORRIE নামে অসাধারণ এক জীবনখনি পেতাম না। জীবনের সত্য যে কে কখন কিভাবে ধরে রাখে সেটা আমাদের নিকট এক বড় বিস্ময়।