

মানুষও কখনো কখনো হতে পারে পিকাডেলি সার্কাস অথবা ঘূর্ণিজল ফ্রাঙ্কফুর্ট বইমেলার সমান্তরালে থাকতে পারে অন্যটান জীবনের প্রতিটি পদক্ষেপে অন্যকিছু খুঁজে খুঁজে যদি কেউ রচনা করতে পারে অন্যভূমি তবে তাতে তোমার আমার কোনো আপত্তি থাকবে কেন বলো অন্যবৃত্তে অবিশ্রান্ত ঘুরে ঘুরে নিজস্ব বৃত্তের গল্প লেখা কিংবা নিজের পরিধি ভেঙে হয়ে ওঠা অন্যকেউ এ বড় সহজ খেলা নয় জীবনের গ্যালারিতে উপচে পড়া সশব্দ ভিড় খেলছেন মাজহারুল ইসলাম