

অফিস থেকে বের হওয়ার সাথে সাথেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামলো৷ আমার অফিসের ঠিক সামনে একটা দোকান আছে৷ আমি কোন মতে দৌড়ে সেই দোকানে আশ্রয় নিলাম৷ বৃষ্টি যে ভাবে পরছে কখন যে থামবে একমাত্র ভগবানই ভালো বলতে পারবেন। দোকান থেকেই আমি তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে নিলাম। - দাদা আমাকে এক প্যাকেট পাসিং শো দেন তো। আর আমাকে এক কাপ চা দিবেন৷ পাসিং শো কিনে নিয়ে পেন্টের পকেটে ঢুকালাম৷ এই বিশেষ সিগারেট টি না কিনলে তারানাথের গল্প ঠিক জমে না। পাসিং শো কিনার পর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করলাম। ভেবেছিলাম আজকে বৃষ্টি পড়বে না, তাই বাসা থেকে ছাতাটা আনিনি। এখন ভালোই বুঝতে পারছি ছাতাটা না এনে কত বড়ই না ভুল করেছি।
Nice
Read all reviews on the Boitoi app
ভালো বই