

"মানহা" একটি সাধারণ ভাগ্যবিড়ম্বিত মেয়ের গল্প। খামখেয়ালীপণা, দুষ্টমী, কিশােরীসুলভ চপলতা আর সারল্য যার চারিত্রিক বৈশিষ্ট্য। বাবার অতি আদর আর মায়ের শাসনে বেড়ে ওঠা এই তরুণীর মনােজগত বড়ই বিচিত্র। চারপাশের জগত সম্পর্কে গতানুগতিক ধারণায় বিশ্বাসী মেয়েটি জীবনের একটি পর্যায়ে এসে সাংঘাতিক ভাবে হোঁচট খায়। ভুল ভাঙ্গে চিরাচরিত কিছু ধারণার। নিকটাত্মীয়দের লােভী বিভৎস চেহারা মেয়েটিকে বারবার আঘাত করে পর্যুদস্ত করতে চেষ্টা করে। তবু সে মনােবল হারায় না। চরম স্বার্থপর কিছু আত্মীয়ের ভীড়েও খুঁজে পায় নিঃস্বার্থ একজনকে। যে কিনা তার আত্মার আত্মীয়। সে তাকে আগলে রাখে শত প্রতিকূলতা থেকে। মনের চোরাগলিতে অজান্তেই চলতে থাকে নিত্য নৈমিত্তিক তার আনাগােনা। সমস্ত সত্তা ভেঙ্গে পড়তে প্রস্তুত হয় সেই চিরচেনা নদীতে। অপেক্ষা শুধু একটি ডাকের! সেই ডাক কি কোনােদিন আসবে? 'মানহা' কি পারবে সেই নদীতে অবগাহন করতে?
"অসাধারণ ,অসাধারন জাস্ট অসাধারণ। মা শা আল্লাহ। বারকাল্লাহু ফিকি। বিশ্বাস করুন,অশ্রুভেজা চোখে টাইপ করছি।শেষের এই মিলনটা সত্যিই হৃদয় ছুয়ে দিয়েছে।কিন্তু মাঝে তানহার জীবনের এতো বড় বিপর্যয় , স্বামী নামক পশু আর তার জল্লাদ মায়ের আচরণ আমাকে বার বার ধৈর্যহারা বানিয়ে দিচ্ছিলো আর বাবার মৃত্যুতে মনেহলো আমার নিজেরই আত্নীয় কেউ মারা গেল বুঝি। সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর একটা কাহিনী। অনেক কিছু শিখেছি। নারীর সম্মান, পর্দার গুরুত্ব, বিপদে সবরের সবক এবং তার প্রতিদান। আমিও মানহা হতে চাই যেন সামীরের মতোন একজন প্রেমময়ী পতি আল্লাহ পাক আমাকেও দান করেন। উফফফফফহ,আফসোস,এই ভালোবাসাগুলো কেন সর্বদা গল্পের পাতায় থাকে???"
ماشاءاللہ, لا قوه الا بالله ماشاء الله لا حول ولا قوة الا بالله العلي العظيم.
Read all reviews on the Boitoi app
অসাধারণ ,অসাধারন জাস্ট অসাধারণ। মা শা আল্লাহ। বারকাল্লাহু ফিকি। বিশ্বাস করুন,অশ্রুভেজা চোখে টাইপ করছি।শেষের এই মিলনটা সত্যিই হৃদয় ছুয়ে দিয়েছে।কিন্তু মাঝে তানহার জীবনের এতো বড় বিপর্যয় , স্বামী নামক পশু আর তার জল্লাদ মায়ের আচরণ আমাকে বার বার ধৈর্যহারা বানিয়ে দিচ্ছিলো আর বাবার মৃত্যুতে মনেহলো আমার নিজেরই আত্নীয় কেউ মারা গেল বুঝি। সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর একটা কাহিনী। অনেক কিছু শিখেছি। নারীর সম্মান, পর্দার গুরুত্ব, বিপদে সবরের সবক এবং তার প্রতিদান। আমিও মানহা হতে চাই যেন সামীরের মতোন একজন প্রেমময়ী পতি আল্লাহ পাক আমাকেও দান করেন। উফফফফফহ,আফসোস,এই ভালোবাসাগুলো কেন সর্বদা গল্পের পাতায় থাকে???
আলহামদুলিল্লাহ, খবই ভাল বই।
খুব ভাল লাগল,মনের ভাব প্রকাশ করতে পারিনা,এই জন্য আর কিছু বলতে পারলামনা।
বইটা পড়া শুরু করার পর থেকেই মনে চাচ্ছিলো না বইটা থেকে চোখ সরাই। সংসারের কাজ তো না করে উপায় নেই তবু যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করতাম এবং গোসলটাও কোন রকম করে পড়ার জন্য সময় করে নিতাম। একজন পাঠক তখনই এটা করে যখন ওই বইটা পাঠককে টানে এটা অবশ্যই লেখিকার ক্রেডিট যে তিনি পাঠককে এতটা উতলা করে ধরে রাখতে পারেন। বেশি বলে স্পয়লার দিতে চাইনা এটুকু বলব অসম্ভব ভালো একটা বই মানহা যা আপনাকে বুঝিয়ে দিবে আপনার আসল গন্তব্য কোথায় এবং জীবনের আসল সুখ ও সৌন্দর্য কিসে।
Sob somoy er motoi Sundor. Writer ke shuvo kamona.
চমৎকার একটি উপন্যাস।
অসম্ভব সুন্দর একটা বই। একবার পড়া শুরু করলে শেষ না করে উঠা সম্ভব না।