

সামনে যা দেখি তোমার সৃষ্টি, পিছনে যা দেখি তোমার সৃষ্টি, ডানে যা দেখি তোমার সৃষ্টি, বামে যা দেখি তোমার সৃষ্টি, উপরে যা দেখি তোমার সৃষ্টি, নীচে যা দেখি তোমার সৃষ্টি, আমিও যে হলাম তোমার সৃষ্টি, তা হলে আমার বলতে আছে কী? কী নিয়ে করি আমি এত বড়াই? এসেছি কোনো এক অজানা দেশ থেকে, গন্তব্য শেষে চলেও যাব আরেক অজানা দেশে। তা হলে আমার বলতে আছে কী? কী নিয়ে করি আমি এত বড়াই?