

নব্বইয়ের মানুষগুলো বড় হয়েছে অঞ্জন দত্তের বেলা বোস শুনে। গানের পেছনের গল্পটা যদি সত্যি কোন লেখক লিখতেন তবে কেমন হত?
অবাধ্য ঘুড়ি হতে চাওয়া পর্দার নীলকে আজ বিদ্রুপ করছে আকাশের শান্ত নীলসমুদ্র। বেলা বোস জানল কষ্টগুলো নীল রঙেরই হয়। তাকে অস্বীকার করে গেলে অঞ্জন! তার এত ভালোবাসা, ত্যাগ, প্রেম মিথ্যে প্রমাণ করে দিয়ে গেল নিঠুর প্রেমিক! চমৎকার লিখেছেন ধন্যবাদ লেখককে।
Read all reviews on the Boitoi app
যেমনটি আশা করেছিলাম তার চেয়ে ভালো লিখেছেন।
চমৎকার! লেখিকার কল্পনার তারিফ করতেই হয়। প্রেমিকের মিছে আশা, প্রেমিকার আহত হৃদয়, জীবনের রূঢ় বাস্তবতাকে মেনে নেওয়া, ফেলে আশা সুখ স্মৃতির অকারণ তন্ময়তা..অনেক গুলো আবেগ, অল্প কথায়, অনেক প্রভাবিত করবে পাঠক হৃদয়। ধন্যবাদ।
অঞ্জন দত্তের 'বেলা বোস' গানটা আমার ভীষণ ভীষণ পছন্দের । প্রায়ই নিজের কল্পনায় বেলা বোস আর তার প্রেমিককে নিয়ে এলোমেলো গল্প বানাতাম । কিন্তু আজ এই গল্পটা পড়ে খুব খুব খুব ভালো লাগলো । মিঠে-মধুর কল্পনার সাথে সাক্ষাৎ হলো যেন । গল্পের শব্দ চয়ন, বাক্যগঠন এবং গল্প বলার ঢঙ দেখে মুগ্ধ হলাম । আসলেই আস্ত এক ভালোবাসার গল্প!