

এইখানে, ছিল একদিন আকাশের নীল, সেইখানে, ছিল শুধু জল বিল ছিল বিল। আশ্বিনে কার্তিকে কই শিং করতো যে কিলবিল, বিলের উপর উড়তো সদা মাছ খেকো সব চিল। সেই খানে আকাশের নেই কোন নীল, সেই বিলে নাই আজ নেই কোন চিল। আছে শুধু সারি সারি বড় বড় দালান, ওইখানে থাকেন যারা দামী গাড়ি চালান।