

রক্ত ইলিশ মূলত একটি সাইকোলজিক্যাল থ্রীলার উপন্যাস। আমাদের সমাজে শারীরিক সমস্যাকে অনেক বড় করে দেখা হলেও মানসিক সমস্যাকে তেমন গুরুত্ব দেয়া হয়না। এই সমাজে বিভিন্ন রকম মানসিক রোগীর বসাবাস রয়েছে যাদের আপাতো দৃষ্টিতে একদম স্বাভাবিক মনে হলেও আসলে তারা মানসিক সমস্যায় জর্জরিত। তারা নিজেদের সমস্যাটাও পরিবারের সাথে শেয়ার করতে পারে না। গল্পের কেন্দ্রিয় চরিত্র দীপা এমনই একজন মানসিক রোগী যে ছোটবেলা থেকেই কাঁচা মাছ মাংস খেতে পছন্দ করতো। কিন্তু তার পরিবার ব্যাপারটা জানার পরো কোন রকম চিকিৎসা করায়নি, উল্টা তাকে শাসিয়েছে। সঠিক সময়ে চিকিৎসা না হবার কারনে তার রোগটা ভয়ংকর রূপ নেয়। ফলে সে হয়ে উঠে একজন ক্রিমিনাল।
দারুণ 🌸
Read all reviews on the Boitoi app