

হৃদয় জানে এখন একদিন কথা বা দেখা না হলে থাকতে পারবে না। নিজের কাছেই প্রশ্ন করলো, এটা কি প্রেম? না কি শুধু ভালোবাসা। অনেকের কাছে প্রেম আর ভালোবাসা এক। কিন্তু হৃদয়ের কাছে দু’টো একেবারেই আলাদা। ও স্পর্শকে ভালোবাসে, যে ভালোবাসা সৃষ্টি থেকে শুরু হয়েছে। আর শেষ হবে পৃথিবীর ধ্বংসে। তবে সেটা প্রেম কি না তা ও এখনও বুঝে উঠতে পারেনি। ওর কাছে প্রেম মানে কামনা-বাসনা, চাওয়া-পাওয়ার হিসেব নিকেস। সেখানে ভালোবাসা না থাকলেও চলে। পৃথিবীতে ভালোবাসাহীন কোটি কোটি মানুষ প্রেমের টানে আজীবন একই সাথে বসােবাস করে আসছে। আবারও নিজেকে প্রশ্ন করলো, ও কি ষোল বছর বয়সী কিশোরী স্পর্শের মধ্যে তেমন কিছু খোজে? ওর ছােট্ট কোমল দেহখানি কি ওর মধ্যে কামনা সৃষ্টি করতে পেরেছে? ওর মায়াবি চোখের গভীরে কি নিজের সকল বাসনার অবসান ঘটবে? না কি শীতের উষ্ণতা, শরৎ এর নরম কাশফুলের সাদা পালক, বর্ষার রিনিঝিনি শব্দ হয়ে থেকে যাবে অনন্তকাল।