

হাজার বছরের পুরাকৃতির কারুকার্য খচিত পুরোনো বাড়ির ভৌতিক তান্ডবে পুরো এলাকায় এক অজানা আতঙ্ক বিরাজমান। ভয়,সংশয় আর আতঙ্কে গ্রামের মানুষগুলো অজানা উৎকণ্ঠায় দিনাপাত করছে। এহেন পরিস্থিতিতে একজন সাহসী চৌকস গোয়েন্দা ইন্সপেক্টর রায়হান তার দুঃসাহসিক অভিযানে ঐ এলাকায় শান্তির সুশীতল হাওয়া বহে। সময়ের ব্যবধানে ভূতুড়ে বাড়িটি হয়ে যায় দৃষ্টি নন্দিত সৌন্দর্যের এক আকর্ষণীয় স্থান। হ্যাঁ, ভয়ংকর থেকে মনোমুগ্ধক হওয়ার লোমহর্ষক অজানা রহস্যকে জানতে হলে পড়ুন "দানবের প্রেতাত্মা "