

তোমার বেদনাটুকু দেখেছি হঠাৎ চিবুক উঁচিয়ে রেখে হেঁটেছ যদিও রোদ মেখে দেয় মেঘে আরেক প্রভাত বাঁদিকে হৃদয় আছে তার খোঁজ নিয়ো তুমি কি চেয়েছ অত লোকসমাগম চিবুকের তিল ঘিরে অমন বিষাদ পৃথিবী মেলেছে ধরে বনের পেখম একাকী দাঁড়িয়ে দেখে বিকেলের ছাদ পরিপাটি দিন ডুবে যায় ছিমছাম তুমি কি দিয়েছ উঁকি স্মৃতির শিয়রে দামাল দুপুরে যদি তোমাকে পেতাম দুচোখ ইগল হয়ে উড়ে যেত ঝড়ে ধুলোপথে পড়ে থাকে ফেলে দেয়া খাম পাথর জমেছে দেখো ছায়ার ভেতরে