

সমাজের প্রভুত্বের শৃঙখল ভেঙে স্রোতের বিপরীতে গিয়ে দুই পরিবারের সম্মতিতে বায়তুল্লায় পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয় আশিক-আফরা। সমাজের চিন্তা-ভাবনাগুলোকে মানুষ স্রষ্টার চেয়েও অধিক গুরুত্ব দেয়; তখনই আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের অর্ধেক পূরণের লক্ষ্যে একে-অপরকে ছোট-বড় আমল ও সুন্নাতগুলো মনে করিয়ে দেওয়ার মাধ্যমে নিজেদের ছোট্ট চিলেকোঠাকে জান্নাতী এক নীড় বানানোর প্রচেষ্টায় লেগে থাকেন এই দম্পতি। এছাড়াও বস্তুবাদী সমাজের বিপরীতে ইসলামের সাম্য-অধিকার, মর্যাদা ও সৌন্দর্য লেখনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই "সুখের চিলেকোঠায়"।
বইটি পড়তে গিয়ে পরতে পরতে অনুভব করেছি উত্তম বাচনভঙ্গি, উত্তম আচরণ এবং উত্তম আচরণের গুরুত্ব।আজকাল দ্বীনে ফিরলেও আমরা উত্তম চরিত্রের গুরুত্ব উপলব্ধি করি না।নিজের আচার-আচরণটাকেও সুন্নাহের আলোকে সাজাতে চাই না। সুন্নাহভিত্তিক জীবনযাপনের মাধ্যমে মুসলিমদের পারিবারিক,সামাজিক জীবন কতটা নির্মল আর শুভ্র হতে পারে তা এই বইটি পাঠের মাধ্যমে পাঠকগণের মানসপটে খুব সহজেই ভেসে উঠবে।বইটির সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবীর দুয়া রইল।
Read all reviews on the Boitoi app