

কনট্রোল সি কনট্রোল ভি লেখা শুরু ২০০৮ সালের গোড়া থেকে। এক-তৃতীয়াংশ ছাপা হয়েছিল ইত্তেফাক-এর ঈদসংখ্যায়। ২০১৩ সালের শেষে 'শেষ' হল। মানুষ কোথায় সৃষ্টিশীল, সেটা খুঁজে বের করার দায়িত্ব বিজ্ঞানীদের। অভাজন লেখক চারদিকে শুধু কপি-পেস্টই দেখেন । যাপিত অথবা কল্পিত জীবনের কপি-পেস্টের জগতে স্বাগতম।