

সাগরের সাদাজল দেখার জন্য আমারা সিএনজিতে চলতে লাগলাম কলাতলীর দিকে। চলতে চলতে ইন্টারনেটে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কোথায় আছে খুঁজতেছিলাম। দেখলাম হোটেল সী প্যালেসের গেইটে এটিএম আছে। সিএনজি কলাতলী মোড়ে আসার সাথে সাথে পশ্চিমের দিগন্তবিস্তৃত বঙ্গোপসাগরের সাদা জলের অসম্ভব সৌন্দর্য দেখলাম। মোড় থেকে ডানের কলাতলী মেইন রোডে ঢুকলো গাড়ি। এটিএমে যাওয়ার জন্য হোটেল সী প্যালেসের সামনে এসে সিএনজি দাঁড়াতে বললাম। এখানে এটিএম থেকে টাকা তুললাম। তারপর সী প্যালেসে ঢুকলাম রুম পাওয়া যায় কি না দেখার জন্য। সাড়ে ৪ হাজার টাকা রুম আর ডিসকাউন্ট আছে।